ডাকে যখন পাখি

আমিনুল ইসলাম

মন বসে না ঘরে আমার
ডাকে যখন পাখি
বুকের ভেতর ছন্দ বাজে
হারায় দূরে আঁখি।
তালে তালে তাল মিলিয়ে
বাতাস যখন ছোটে
না বলা সব কথাগুলো
কাব্য হয়ে ওঠে।
তখন আমি আপন মনে
ফুলের রেণু মাখি।
মেঘের ভেলায় ভেসে যখন
চাঁদের হাসি খুঁজি
অন্যরকম ভালোলাগায়
অনেক কিছু বুঝি
বিশ্বাসী এক হৃদয় নিয়ে
তাঁকে শুধু ডাকি।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *