admin

সন্ধ্যা আমার বোন

মেহেদী মেহেবুব হাতটা কাঁপছে! দেখুন, লিখতে পারছিনা। সন্ধ্যা আজও আসেনি, পাশে এসে বসেনি একমাত্র ভাই সকালের মুখোমুখি। সাতাশ সন্ধ্যা নামল, উঠোন নিরবতায় ভারী হল, কেউ এসে আমাকে ভাই বলেনি…। ভীষণ ব্যস্ততায় সন্ধ্যায় ঘরে ফেরা, দিনের আলোতে কখনও দেখিনি তো, তাই ওর নাম রেখেছিলাম সন্ধ্যা। কেমন হয়েছিল? ভাল বলবেন, নিশ্চয়ই। সন্ধ্যা ভাল মেয়ে ছিল, কারোর বোন। উর্বর সম্পদ ছিল তারুন্যের। দোষও …

সম্পূর্ণ পড়ুন

রংধনু

ফাতিমা আজিজা চোখের আলোয় যায় যদি দেখা রঙিন আলোর আভা মনের আলোয় যায় কি গো প্রভু তোমার প্রেমের দেখা? তুমি অন্তর দেখো বাহির দেখো দেখো সবকিছু যায়না কভু তোমায় এড়ানো যতই হাঁটি পিছু, চোখ ফেরানো দায় হয়ে যায় তোমার সৃষ্টি থেকে অন্তর যদি একটু হলেও তোমায় বুঝতে শিখে, অপরূপ সৌন্দর্যের রহস্য খুঁজে পাইনি তো কোন কুল ভাবতে আবার খুঁজে ফিরি …

সম্পূর্ণ পড়ুন

দূরদর্শী সাংবাদিক নেতা ছিলেন লিটন বাশার

বেলায়েত বাবলু ।।  ২৭ জুন। দক্ষিণাঞ্চলের সাহসী সাংবাদিক ও জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এইদিনে সকলকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মরহুম লিটন বাশার সাহসী সাংবাদিকতার পাশাপাশি একজন দূরদর্শী সম্পন্ন সাংবাদিক নেতাও ছিলেন। তিনি বরিশালের ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বগুণে অনেকেই ক্লাবের …

সম্পূর্ণ পড়ুন

সনেট : ব্যাচেলরনামা

সুয়েজ করিম সপ্তাহের শেষ দিন , আজ শুক্রবার, নাসিকায় মৌ মৌ ঘ্রাণ পোলাও রাঁধার। পাশের ভবন থেকে এযে ঘ্রাণ আসে, ব্যাচেলরের জিহ্বা ভিজে যায় রসে। সীমিত আকারে যদি দিত দাওয়াত, উদর ভরে খেত, মাছ, মাংস, ভাত। বুয়াদের রান্না খেয়ে পেটে পড়ে চর, আজ বুয়া নেই তাই, ডিম জবে কর। এক রুমে গাদাগাদি বাথরুমে গান মাটির সুর গলেতে করে তারা স্নান। …

সম্পূর্ণ পড়ুন

ফজরের নামাজ- না ঘুমের ওজর?

রাজিব হাসান . রহমান আল্লাহ’র গুণগান যারা করে, আর যারা করে না এদের সবাইকেই তিনি রিজিক দেন; দেন দম নেবার সুযোগ! তিরষ্কার করে সাথে সাথেই রহমাতের ছায়াতল থেকে বহিঃষ্কার করে দেন না; সুযোগ দেন, ফুরসৎ দেন, ভাবাবার অবকাশ দেন। কতবার, কতদিন, কত মাস ঘুম থেকে উঠে ফজরে হাজিরা দেইনি। তার কোন ইয়ত্তা আছে? অথচ নিয়ামতের কোন কমতি কি হয়েছে? একবার …

সম্পূর্ণ পড়ুন

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীতে আমি…

আযাদ আলাউদ্দীন ১৯৯৯ সালে বিএম কলেজের বাংলা বিভাগে অনার্স ভর্তি হওয়ার পর জন্মস্থান ভোলা থেকে বরিশাল চলে আসি। তখন থাকতাম বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউর পূর্ব মাথায় রব মোল্লার ম্যাসে। সেখানে আমার সাথে ভোলার আরো অনেকে থাকতেন। প্রতিদিন কলেজ ক্যাম্পাসে যাওয়া, ক্লাস করা, কলেজ লাইব্রেরি ও পাবলিক লাইব্রেরিতে বই, পত্রপত্রিকা ম্যাগাজিন পড়া, বিকেলে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের (মুসলিম হল) পিছনের …

সম্পূর্ণ পড়ুন

ছোটগল্প : শুধু কান্না চাই

আল আমীন আমাবস্যার কুচকুচে কালো রাত পেরিয়ে পৃথিবীতে এখন আলোয় রাঙা সকাল। রোদ উঠেছে এ বাড়ি-ও বাড়ির ছাদে। চারদিকে পাখিদের কিচিরমিচির ডাকাডাকি। বাড়ির পেছনদিকের কাঁঠাল গাছের ভেতর থেকে ভেসে আসছে দোয়েলের শিস। আহা, কি সুন্দর ঝরা সকাল। আমি চার হাত-পা ছড়িয়ে দিয়ে বিছানায় কিছুক্ষণ এপাশ-ওপাশ করার পর ওঠে বসলাম। শুনতে পাচ্ছি রান্নাঘরে মায়ের থালা-বাসন নাড়ানাড়ির শব্দ। একটু মনোযোগ বাড়িয়ে শুনলে …

সম্পূর্ণ পড়ুন

ভোলায় আমার সংস্কৃতি চর্চা

আযাদ আলাউদ্দীন ১৯৯২ সাল। তখন আমি সপ্তম শ্রেণির ছাত্র। শিল্পী সাইফুল্লাহ মানছুরের কন্ঠে রেকর্ড প্লেয়ারে ফিতায় বাজানো ‘তুমি রহমান… তুমি মেহেরবান…গানটির মাধ্যমে প্রথম ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হই। এরপর বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত ইসলামী সংগীত সিরিজের অ্যালবামগুলো সংগ্রহ করি। ঢাকার সাইমুম ও চট্রগ্রামের পাঞ্জেরি শিল্পীগোষ্ঠীর অ্যালবামগুলো প্রকাশ করে স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার। সিএইচপি ব্রান্ডের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইসলামী সংস্কৃতির …

সম্পূর্ণ পড়ুন

আত্মকথা

ফারহানা করিম তুলি . আমি হিরামণি, বাবা-মায়ের আদরের হিরা। অনেক আশা ছিল আমিও দশের এক হবো, হয়েছি তো হয়েছি- টিভি ওয়ালারা, পত্রিকার প্রথম পাতায়, সামাজিক যোগাযোগে খালি আমি আর আমি আর আমার রক্তাক্ত দেহ। . না না আমি এখানে আমার ধর্ষণের বর্ণনা ছাপাতে আসি নি, আমি দেখছি সকলে কেমন আমায় নিয়ে কাব্য লেখে, গল্প লেখে, আবার আমার হয়ে বিচারও চায়। …

সম্পূর্ণ পড়ুন

হোম আইসোলেশনে করোনা রোগীদের করণীয়

ডা. এহসানুল কবীর # প্রথম_উপদেশ করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা পেটের উপর ভর করে ঘুমানোর চেষ্টা করবেন বা সামান্য কাত হয়ে বাহু বা হাতের উপর ভর করে। আমরা সচরাচর যেভাবে ঘুমাই অর্থাৎ পিঠের উপর ভর করে না ঘুমানোই শ্রেয়। ভেন্টিলেশন ইন প্রোন বা উপুর হয়ে শোয়া অবস্থায় ফুসফুসের অক্সিজেন সরবরাহ বাড়ে ৷ এতে আপনার হাইপোক্সিক বা অক্সিজেনের ঘাটতি হওয়ার আশংকা কমে আসে …

সম্পূর্ণ পড়ুন