হে আল্লাহ্ !

ফাহমিদা ইমরান গালিবা

হে আল্লাহ্ তুমি
মানুষকে করো হেদায়াত,
হে আল্লাহ্ তুমি
মুমিনদেরকে করো হেফাজত।

হে আল্লাহ তুমি
গরিবের মুখে ফুটিয়ে দাও হাসি,
হে আল্লাহ তুমি
বাগানেতে ফুল ফোটাও রাশি রাশি।

হে আল্লাহ তুমি
গাছপালাকে উপহার দাও বৃষ্টি,
হে আল্লাহ ্!
আমি নয়ন মেলে দেখি তোমার অপরূপ সৃষ্টি।

হে আল্লাহ! আমি
তোমাকে নামায উপহার দেবো
হে আল্লাহ!
আমি তোমার দয়ার মিষ্টিটুকু নেবো।

হে আল্লাহ তুমি
মাটি থেকে আমাদের পানি দাও
হে আল্লাহ তুমি
আমাদের সালাত কবুল করে নাও।

শিল্পী: সুরের ছোঁয়া কালাচারাল একাডেমি
০৪ এপ্রিল ২০১৮  ইসায়ি

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *