মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রোপণ

নয়ন আহমেদ
.
এসো, উঠোনে রোপণ করি কতিপয় ঢেউ;
এসো, উঠোনে রোপণ করি একগুচ্ছ আকাঙ্ক্ষার চারা;
এসো, উঠোনে রোপণ করি সবুজ বাতাস;
এসো, উঠোনে রোপণ করি এককাপ প্রেম;
এসো, উঠোনে রোপণ করি একথালা সূর্যের ভাষা।
.
উঠোনে রোপণ করি ধান-নদী-খালঘেরা একটা বরিশাল।
.
২৫ জ্যৈষ্ঠ ১৪২৭
৯ জুন ২০২০

আরো পড়ুন

পাখিরা

নয়ন আহমেদ ।। পাখিরা মুখস্থ করেছে আকাশ। ঢেউদোলা গুনগুন সবুজ উত্তাপ আর বাতাসের কানাকানি আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *