বোহেমিয়ান

মারুফ আহমেদ

মৃত মানুষের পথে হেটে চলেছি
অর্থশূন্য নিরন্তর; শুকনো তারার মতো পৃথিবী শান্ত হয়ে ফিরে আসুক আবার।

চোখের রঙ মুছে একদিন মরে যায় সব
ধূলোদের মতো করে আমরা অনেকেই বেঁচে গেছি আজ।

সন্ধ্যা ছায়ার মতো বেঁচে যা থাকা যায়!
নিয়ম করে করে আমাদের পথে জোৎস্না ভরে ওঠে
গভীর সাদায় মৃত কাফন জড়িয়ে আসে চারিদিক,
তোমাদের প্রেম জাগানো রাতে ধূলোয় কবর বানিয়ে আমরা শুয়ে পড়ি।
রক্তশূন্য ক্ষত হৃদয়ে মাখি চামড়ার প্রলেপ, তাজা অ্যাকুয়াস হিউমর দিয়ে ঠোঁটের তৃষ্ণা মিটাই।
তারপর!
রক্তের শীতল স্রোতে আমরা আঁধারে মিলিয়ে যাই
নতুন ভোরে আমাদের ক্ষত-বিক্ষত দেহগুলো পড়ে থাকে রাস্তার নেড়ি কুকুরর মতো।
নতুন সূর্য আসে আবার মিইয়ে থাকা সন্ধ্যের অপেক্ষায়।।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

One comment

  1. আশিকুর রহমান বিশ্বাস

    অনেক সুন্দর লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *