বাবা

সুলতানা রাজিয়া তুলি:

বাবার হাতেই হাতে খড়ি,
হাত ধরে স্কুল।
সময় মত পড়তে বসাতে,
হয়নি কখনো ভুল।

ন্যায় অন্যায় সত্য মিথ্যা,
বাবার কাছেই শিখি-
সবাইকে দেও সমান সম্মান-
ধনী, গরীব, দুঃখী।

অনেক বড় হয়ে গেছি,
আছে বাবার দোয়া।
বাবা মানে ভালোবাসা,
মমতা আর মায়া।

মিতব্যায়ী ছিলেন বাবা
ছোয়নি লোভ পাপ,
সুখে দুঃখে মুখে হাসি
নেই তো অনুতাপ।

আজকে আমি কর্মজীবী,
বাড়ির বাইরে থাকি।
নিরাপদে প্রিয় সন্তান,
বাবার ছায়ায় রাখি।

৭৫ বছর বয়স বাবার,
শক্ত আছেন বেশ।
সন্ধ্যে হলেই নাতি নাতনিদের-
পড়াতে নাই ক্লেশ।

এমন একজন বাবা পেয়ে
আমার জীবন ধন্য ।
হাজার হাজার বাবার মাঝে-
আমার বাবা অনন্য।

সুলতানা রাজিয়া তুলি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
সদর, বরিশাল।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

৩ comments

  1. খুব ভালো লাগলো

    এমন একজন কলিগ পেয়ে
    আমাদের জীবন ধন্য।
    হাজাব বাবার মাঝে
    তার বাবা অনন্য।

  2. এক কথায় অনবদ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *