কাব্যানুবাদ: সুরা আল আসর

মুহাম্মদ মাসুম ‍বিল্লাহ

যুগের কসম, কালের কসম, কসম সময়ের

আল্লাহ বলেন মানুষ আছে ক্ষতির মাঝে ঢের।

ক্ষতির মাঝে মানুষ আছে আছে রে নিশ্চয়

কিন্তু তুমি জেনে রাখো সব মানুষই নয়।

 

আল্লাহ তাআ’লার ঈমান থেকে হয় না যারা বের

সব ক্ষতি ঠিক কাটিয়ে যাবে মন পাবে না টের।।

 

থাকবে যারা ভালো কাজে সারা জীবন বেশ

ছড়িয়ে দেবে পরস্পরে সত্য উপদেশ

বিপদ আপদ মসিবতে ধৈর্য্য ধরার জের

থাকবে অটল মুমিন বুকে সেই উপদেশ ঢের।।

 

নোট:

উপরের কাব্যানুবাদটি সুরারোপ করে গেয়েছেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী

নিচের গানটির লিংক দেয়া হলো।

 

২৯.০৩.২০২০

আরো পড়ুন

শিল্প-সাহিত্যে শেরে বাংলা এ কে ফজলুল হক

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *