মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মুখোশ

জিল্লুর রহমান জিল্লু 

  • মুখোশধারী মানুষ আমি
  • চোখে রঙ্গিন চশমা,
  • সকল কাজের নাটের গুরু
  • ধরিনা কারো ধরনা।
  • আমি হলাম সমাজপতি
  • মহাধরিবাজ,
  • ধরা ছোয়ার বাহিরে থাকি
  • ইশারাতে করি কাজ।
  • নেতা বানাই নেত্রী বানাই
  • করি রাজনীতি
  • বুক ফুলিয়ে বেড়াই আমি
  • কিসের ভয় ভীতি।
  • দূর্নীতিতে সেরা আমি
  • বিশ্বজোড়া নাম,
  • সবাই আমায় সমীহ করে
  • আমার অনেক দাম।

আরো পড়ুন

পাখিরা

নয়ন আহমেদ ।। পাখিরা মুখস্থ করেছে আকাশ। ঢেউদোলা গুনগুন সবুজ উত্তাপ আর বাতাসের কানাকানি আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *