কবিতা : পথ খুঁজুন

মোহাম্মদ এমরান
প্রয়োজন ফুরালেই
যারা ভুলে যান,
আপনাদের সাথে সম্পর্কের
দিলাম ইতিটান।
জানা অজানার আজ
হোক অবসান,
পালিয়ে থেকে আর
হবেন না পেরেসান।
চাই ভুলে যেতে আজ
মান অপমান,
পথে দেখা হলে পথিক
করবো সম্মান।
এক হয়না কখনোই
জমিন আর আসমান,
আর খুঁজবেন না অমায়
ভেবে লাভ লোকসান ।
আমি নইতো তালগাছ
আপনি ননতো সেগুন,
আমার পথ আমি দেখলাম
আপনার পথ খুঁজুন!

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *