মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
rbt

ছোটদের সময় শিশুসাহিত্য পুরষ্কার পাচ্ছেন কবি শাহরিয়ার মাসুম

মুক্তবুলি প্রতিবেদক।।

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা মুক্তবুলির উপসম্পাদক, রম্যলেখক ও ছড়াকার শাহরিয়ার মাসুম। কিশোর কবিতার বই ‘সবুজ পাতার কানের দুল’ এর জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে।

পুরস্কার কমিটির আহ্ববায়ক ছোটদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আমীরুল ইসলাম এবং সদস্য সচিব ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়। এ বছরের ডিসেম্বরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেয়া হবে। পুরষ্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র।

শাহরিয়ার মাসুম ১৯৮৬ সালে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার নরকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে স্নাতকোত্তর এই লেখকের লেখালেখির শুরুটা ছড়া-কবিতা দিয়ে হলেও প্রথম বই প্রকাশিত হয়েছে রম্যগল্পের। ‘ঘুম ভেঙ্গে দেখি কচ্ছপ হয়ে গেছি’ শিরোনামের বইটি একুশে বইমেলা ২০২২ এ ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। একই প্রকাশনী থেকে তার কিশোর কবিতার বই ‘সবুজ পাতার কানের দুল’ প্রকাশিত হয়েছে ২০২৩ এর বইমেলায়। কর্মজীবনের শুরুটা সাংবাদিকতা দিয়ে। সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন যায়যায়দিন ও মানবকণ্ঠে। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন।

আরো পড়ুন

কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন

মুক্তবুলি প্রতিবেদক।। বরিশালে কবি ফররুখ আহমদ স্মরণসন্ধ্যায় আলোচকরা বলেছেন, কবি ফররুখ আহমদ সমগ্র মানবতার কল্যাণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *