ধুলো আমি পৃথিবীর পথে

কামরুল আহসান ।।

আমার বেশ মনে পড়ে
কোন একদিন পাহাড় হতে চেয়েছিলাম।
কোন একদিন নদী!
কোন একদিন বৃষ্টি হতে চেয়ে
পড়েছি সূর্যের রোষানলে।
আবার; মেঘ হতে চেয়ে
আছড়ে পড়েছি পাহাড়ের গায়ে।
কোন একদিন; দমকা হাওয়া হতে চেয়ে,
পথ হারিয়েছি সমুদ্রের পথে।
কোন একদিন ঘাস হতে চেয়েছি আলের ধারে
জোনাক ফুল ঝি ঝি পোকার গুঞ্জন চাঁদের মাদকতা ও
হতে চেয়েছিলাম কোন একদিন।
এসব কিছুই না হয়ে
ধুলো হয়ে উড়ছি কেবল পৃথিবীর পথে।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *