মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পাখিরা

নয়ন আহমেদ ।।
পাখিরা মুখস্থ করেছে আকাশ।
ঢেউদোলা গুনগুন
সবুজ উত্তাপ
আর বাতাসের কানাকানি
আর ডানায় বেঁধেছে সহস্র উচ্ছ্বাস।
ধাতব বর্ণপাঠে মন নেই তার।
আকাশলিপিতে লিখছে যাপনের কলা; বিদ্যা বিদ্যা ভোর।
তার পাঠশালা দেখে মুগ্ধ হয়েছি।
আমি পাখিদের ডানাভরা পাঠে মন দেবো।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *