পিরোজপুর

আরিফুল ইসলাম :

পিরোজপুর জেলা আমার
পিরোজপুরে বাড়ি,
যেই দেশেতে থাকি তবু
পড়ে থাকে নাড়ি।

আমার জেলা পিরোজপুরে
ছোট্ট ছোট্ট ঘর,
মিলেমিশে থাকি সবাই
নাই তো কেহ পর।

হিন্দু -মুসলিম- বৌদ্ধ -খ্রিস্টান
মোরা হলাম ভাই,
সুখে দুঃখে এক হয়ে যাই
যার তুলনা নাই।

সুপারি আর পেয়ারা বাগান
এই জেলাতে বেশি,
আমার জেলা খুবই প্রিয়
ভীষণ ভালোবাসি।

আমার জেলা বাংলাদেশের
সব জেলারই সেরা ,
সুখ-শান্তিতে ভরপুর আর
মায়া-মমতায় ঘেরা।

জুয়েল আইচ আর খালিদ হাসান
গর্ব আমার জেলার,
আহসান হাবিব আর নানাজন
পরিচিত বেশ সবার।

আরিফুল ইসলাম
দুর্গাপুর, পিরোজপুর

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *