বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

মুক্তবুলি প্রতিবেদক ।।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল ২৪ মার্চ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল শাখার সদস্য সচিব ডা. মিজানুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশিদ, পেশাজীবী সমন্বয় পরিষদের বরিশাল মহানগর শাখা সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফীন, অ্যাডভোকেট মো. শাহে আলম প্রমুখ।
ইফতার মাহফিলে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মরহুম কাজী নাসির উদ্দিন বাবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

বরিশালে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পিআইবি’র প্রশিক্ষণ

মুক্তবুলি প্রতিবেদক।। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি’র উদ্যোগে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *