সোয়ামি ব্যাংকার

সুুুয়েজ করিম
নয়া বউ গর্ব করে  সোয়ামি ব্যাংকার,
গাড়ি হবে, বাড়ি হবে  কত অহংকার।
মোটা অংকের মুজুরি  বছরে বোনাস,
সপ্তাহান্তে দুই  ছুটি  শান্তি বারো মাস।
ব্যাংকার হাসিয়া কয়, কিছু দিন যাক,
আস্তে করে থেমে যাবে সব হাক-ডাক।
ভোরে উঠি হন্ত দন্ত ব্যাংকে দেয় দৌড়
রাত অব্দি অফিসেই মাঝেমধ্যে ভোর।
বউ  বলে,  চল  ঘুরি,   এদিক  সেদিক
স্বামী বলে ছুটি  নাই   দু’য়ের  অধিক।
সারা দিন আধ রাত  অফিসে কাটাও
একা একা ঘরে থাকি ভাল নাহি পাও।
মহামারী  ঝড়  বন্যা   তবু  ছুটি   নাই
নাক ছিটে  বউ বলে, বাবা বাড়ি যাই।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

One comment

  1. ভালো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *