মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

স্বাধীনতা তুমি 

শাহিন ভূইয়া ।।
.
সন্তানহারা আর্তনাদ
মায়ের বুকে বোবা কান্না
ধর্ষিতা বোনের আহজারি
প্রিয়ার ভালবাসার বলিদানে
অর্জিত স্বাধীনতা তুমি।
.
ছোট্ট শিশু, মৃত মায়ের
লাশ ছুয়ে শপথ নিয়েছিল
খোকার বুক রক্তে রঞ্জিত,
অলিতে গলিতে রক্তে অর্জিত
হে স্বাধীনতা তুমি।
.
রাত পোহাতেই গুলির শব্দ
এদিক সেদিক ছোটাছুটি ।
যুবতি বোনের ইজ্জত
ক্ষুধার্ত হায়নার মত
ছিড়ে খেয়েছো, তার দেহখানি ।
.
কাক, চিল, শিয়ালের ডাক শুনতেই
ছোট্ট শিশু জড়িয়ে ধরে
মায়ের আঁচল খানি।
হটাৎ দরজায় করা নাড়ে
বুক ধরফর করে হে স্বাধীনতা তুমি।
.
মায়ের দেয়া বুলি, কি করে ভুলি
তাইতো ঝাপিয়ে পরেছে সেদিন
এক ঝাঁক বাঙালি, দিয়েছে রক্ত
হারিয়েছে প্রাণ, তবু হাল ছাড়েনি
সেই স্বাধীনতা তুমি।
.
পেটে বেধেছে পাথর, করেছে যুদ্ধ
এখানে চিৎকার ওখানে হাহাকার
এক মুঠো খাবার ছিলনা সেদিন
ছিল শুধু স্বপ্ন আর ব্যাথা
তুমি সেই স্বাধীনতা।

আরো পড়ুন

পাখিরা

নয়ন আহমেদ ।। পাখিরা মুখস্থ করেছে আকাশ। ঢেউদোলা গুনগুন সবুজ উত্তাপ আর বাতাসের কানাকানি আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *