নদীর পাড়ে বাড়ি আমার

মোঃ রিসালাত মীরবহর ।।

নদীর পাড়ে বাড়ি আমার
নদীর পাড়ে ঘর,
সেই নদীতে পড়ছে এক
মস্ত বড় চর।

শেষ বিকেলে যাই হাঁটতে
নদীটির ওই তীরে,
দেখি কত পাখ-পাখালি
উড়ছে আকাঁশটিতে।

সন্ধ্যা হলে ফিরে ঘরে
চাঁদের আলোয় উঠোন ভরে,
দূরের কাঁশবনে
শেয়ালগুলো ডাকে ।

কুপির আলোয় পড়তে বসে
জোঁছনা যখন যায় হারিয়ে,
ভয়ে তখন হাত বাড়িয়ে
মাকে ডাকি কাছে আয়রে।

মা তখন আদর করে
বলে খোকা ঘুমিয়ে যারে,
আমি আছি তোর কাছে
ভয় নেই তোর আশেপাশে।

 

মায়ের কথায় শান্ত হয়ে

ঘুমিয়ে যাই নির্ভয়ে,

নানা পাখির কলোতানে
ঘুম ভেঙ্গে যায় সকাল হলে।

 

মোঃ রিসালাত মীরবহর বরিশাল সদর, বরিশাল।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *