বরিশালে দৈনিক আমাদের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ||

১৫ বছর পদার্পণে জাতীয় দৈনিক আমাদের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ০২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সিএন্ডবি রোডস্থ আমাদের কণ্ঠের বরিশাল ব্যুরো অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমাদের কন্ঠের বরিশাল ব্যুরো চিফ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রমিজ নিউজ’র প্রকাশক ও প্রমিজ গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাচ্চু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্ত’র বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, রুপালীবার্তার বার্তাসম্পাদক জাকিরুল আহসান, প্রমিজ নিউজ’র নির্বাহী সম্পাদক এম. ছানাউল্লাহ মাহমুদ প্রমুখ। অতিথিবিৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের কন্ঠ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন দৈনিক আমাদের কন্ঠ বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার পলাশ খন্দকার ।

আরো পড়ুন

বরিশালে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পিআইবি’র প্রশিক্ষণ

মুক্তবুলি প্রতিবেদক।। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি’র উদ্যোগে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *