এসেছে সিয়াম

বেগম ফেয়জুন নাহার শেলী ।।
.
এসেছে সিয়াম আহলান, সাহলান
                     স্বাগতম, স্বাগতম।
কুরআনের বসন্ত, জীবনের আলো
                     স্বাগতম, স্বাগতম।
.
এ মাসে পেয়েছি মোরা সৌভাগ্যের রাত
                     লাইলাতুল মুবারক।
পেয়েছি হাজার মাসের শ্রেষ্ঠ মহিমার রাত
                     লাইলাতুল কদর।
.
রোজা সে তো শুধুই উপোস নয়
                    জীবনের সংযম
রোজা সে তো আত্মার পরিশুদ্ধি
                     দূর করে সব অহম।
.
এসেছে কুরআন সরল-সঠিক পুন্য
                      পথের নির্দেশনা
হে আমার রব, এ পবিত্র মাস থেকে
                       বঞ্চিত করো না।
.
স্থান করে দাও মোদের তোমার সেই
                       প্রিয় মুত্তাকির দলে
ভুল যেন নাহি হয় কভু
                       কোন ছলনার বলে।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *