ঘুনে ধরা সমাজ

নজরুল ইসলাম :

ঘুনে ধরা এই সমাজে
নেই যে কিছু আর।
অসামাজিক কর্মকাণ্ডে
ছেঁয়ে যায় বারবার।

একসময় অটুট ছিল
সামাজিক বন্ধন।
সমাজেরই অব্যাবস্থায়
করছে সবাই ক্রন্দন।

সমাজপতির অপকর্মে
ছেঁয়ে গেছে দেশ।
সমাজেরই অধিবাসীদের
দুঃখের নেই যে শেষ।

গুটি কয়েক অমানুষের
ফাঁদে পড়ে আজ।
নিরীহ অসহায় মানুষের
পড়ল মাথায় বাজ।

ভেঙে দিতে হবে এখন
দুষিত এই সমাজ।
গড়তে হবে নতুন করে
সুন্দর একটি সমাজ।

নজরুল ইসলাম :

মসজিদ বাড়ি রোড, ঝালকাঠি।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *