প্রেম হবে না

আল-আমীন

তুমি দিলে না কো দেখা,
নিলে না কো খোঁজ!
ঝরে যায় বৃষ্টি,
সন্ধ্যার ক্ষণে রোজ!

তুমি গেলে না কো চলে,
এলে না কো ফিরে!
শূন্যতায় শূন্যতায় ডুবে,
মহাশূণ্যে গেলাম মরে!

এই দেখো বদ্ধ কুঠুরি,
হস্তে জহুরি!
হাসিমুখে করবো পান,
হবে গল্পের অবসান!

তুমি যেই না ছিড়লে বাঁধন,
চোখে নেমে এলো ক্রন্দন!
নরম নদে পড়লো নীল তিমির থাবা,
হবে না, হবে না, এ জন্মে আর প্রেম হবে না!

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

২ comments

  1. প্রথম চার পঙক্তি চমৎকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *