বেলুন

বিজন বেপারী :

খোকার হাতে গ্যাসের বেলুন
হঠাৎ উড়ে যায়,
অবাক হয়ে গগন পানে
খোকা কষ্টে চায়।

কান্নাকাটি করে খোকা
বেলুনটার ঐ তরে,
যেন খোকার জীবনটা আজ
আঁধারে যায় ভরে।

জীবন নামের রঙিন বেলুন
যেদিন যাবে উড়ে,
সব লোকেতে চেয়ে রবে
তোমার বদন প’রে।

খোকার মতন কাঁদবে তখন
যত শুভাকাঙ্ক্ষী,
ততক্ষনে তোমায় নিয়ে
স্বর্গে উড়ালপঙ্খী।

বিজন বেপারী
সহকারী শিক্ষক
ঝালকাঠি সদর।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *