আষাঢ়

সুয়েজ করিম
.
টাপুর টুপুর সুরের তালে
এলো আষাঢ় মাস,
ঘুরুম ঘুরুম বজ্র ধ্বনি
কাঁপছে যে আকাশ।
.
মেঘের কোলে সূর্যি মামা
ঠাই নিয়েছে আজ,
রোদে মেঘে লুকোচুরি
এযে নতুন সাজ।
.
মরা নদী ভরা জলে
ছলাৎছলাৎ ঢেউ,
ভর জোয়ারে নাও ছেড়েছে
পাল তুলেছে কেউ।
.
বাতায়নে গাঁয়ের বধু
চেয়ে পতির পানে,
শীতল পাটি নকশি কাঁথা
বুনে আপন মনে।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *