কবিতা : ঈদ মোবারক

সুয়েজ করিম 
আনন্দে  নাচেরে  মন  ‘ঈদ  মোবারক’
খুশিতে বিলাও আজ  ফিন্নি তবারক ।
ভেদা-ভেদ ভুলে গিয়ে করি কোলাকুলি,
কে আমীর  কে ফকীর  সব যাই ভুলি।
মুসলিম   মোরা  এক  তসবির   মালা
হাতে হাত রেখে গড়ি  একতার ডালা।
সাদা-কালো সব এক মোরা ভাই ভাই,
সুখ দুঃখ  ভাগ করে   জীবন  সাজাই।
আপনাকে  সপে দিব   পরেরও  তরে
শান্তি বায়ু  বয়ে যাক   সকলের  ঘরে।
পণ হোক এই দিনে,  ভোগ  নহে ত্যাগ
ভাল কাজে বেড়ে যাবে মনেরো আবেগ।
এক দেহ  এক প্রাণ     হে   মুসলমান
বিশ্বব্যাপী  থাকে যেন গৌরব সম্মান।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

One comment

  1. এতো সুন্দর কবিতা লিখার জন্য
    ভাইকে অনেক অনেক ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *