জন্মভূমি

সুনিল বরন হালদার

ভালোবাসি নিজের মাকে
ভালোবাসি দেশ মাতাকে
যে মাটিতে বড় হলাম
তার ছবি আঁকা বুকে।

এই দেশের আলো বাতাস
নদী পাহাড় চারণভূমি
বাঁচিয়ে রাখে আমার প্রাণ
আমার প্রিয় জন্মভূমি।

আমার রক্তে আছে মিশে
এই দেশের ভাষা গান
এই মায়ের রাখতে মান
দিতে পারি নিজের প্রাণ।

আমার দেশের উন্নতিতে
রাখবো আমি অবদান
বিশ্ব সভায় এই দেশকে
করতে হবে শ্রেষ্ঠ প্রমান।

গর্বে আমার বুক ভরে
জন্মেছি এই দেশে
হাজার সালাম তোমায় মাগো
মরবো তোমায় ভালোবেসে।

সুনিল বরন হালদার।
খান মঞ্জিল,৩৪ মল্লিক রোড, বরিশাল

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *