প্রতিদিনই মৃত্যু হয়

কাজী আল-মাহমুদ 
.
মরণটাতে ভয় নাই
যদি তা একটি বারেই হয়।
কিন্তু এ যে ভাগ্য আমার,
প্রতিদিনই মৃত্যু হয়,
প্রতিদিনই হয় ক্ষয়।
.
অবাধ্য হৃদয়…
প্রতিহিংসা পরায়ণ স্বপ্ন,
তবু্ও তো স্বপ্ন দেখি,
তবু বারবার স্বপ্ন দেখতে হয়,
একটিবার তো নয়,
প্রতিদিনই মৃত্যু হয়,
প্রতিদিনই হয় ক্ষয়।
.
অবোধ চাতক চক্ষু,
মিছে পথ চেয়ে রয়,
বৃথা সে আশায়,
ভাবে তারই হবে জয়।
জয় নয় তাই হয় পরাজয়।
প্রতিদিনই মৃত্যু হয়,
প্রতিদিনই হয় ক্ষয়।
.
সবাই বলে এ তো জীবন নয়!
আর আমি বলি- এ জীবনে আমি তুষ্ট।
থাকি তবু আশায় আশায়,
একটি বারেই যেন মৃত্যু হয়,
একটি বারেই হয় যেন ক্ষয়।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *