বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু

সুয়েজ করিম

গ্রহে নক্ষত্র উদয় শেখ মুজিবুর রহমান
দিগ্বিজয়ী বিশ্ব নেতা শ্রেষ্ঠ হলে হাজার বছরে,
জাতির জনক হয়ে বাঙালির রন্ধ্রে বহমান
পনেরো আগস্ট মাসে তারা খসে পড়ে উল্কা ঝড়ে ;

কালজয়ী মহা বীর শেখ মুজিবুর রহমান
বিলিয়ে রক্ত সাগর ফোটালে স্বাধীনতার ফুল,
দামামা ভাষণে কাঁপে ভয়াল যুদ্ধের ময়দান
জয় বাংলা শ্লোগানেই সম্মুখে নড়েনা এক চুল;

উপাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হৃদয়ে নিঃশব্দ ছোঁয়া তাঁর কোমল পদচারণে,
ক্রুরাততাঁ শয়তান নিভিয়ে দেয় নিষ্পাপ প্রাণ
অনিঃশেষ ভালবাসা সেঁধানো বাঙালির বিতানে;

এবারের সংগ্রামটা হয়ে গেল মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রামটা হল স্বাধীনতার সংগ্রাম।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *