বেদনার্ত ঈদ

মোঃ মোস্তাফিজুর রহমান

দূর গগনে ঈদের চাঁদ
মিটি মিটি তারা,
খুঁজবে নাতো ঈদের খুশি
পীড়িত আজ যারা।

ঈদ আনন্দ ঠিকই এলো
যতই থাকুক মন্দ,
আপন জন যে হারিয়েছে
পাবে না সে ছন্দ।

ঈদের খুশি ফিরবে নীড়ে
না বিলিয়ে সুখ,
বন্যার জলে বন্দি যেজন
মলিন তাদের মুখ।

মৃত্যু ব্যথায় কাতর রোগী
দু’চোখে নাই নিদ,
বঞ্চিত আর অনাথ জনের
কোথায় গেল ঈদ।

নিজের ঈদের পাশাপাশি
দশের কথা ভাবি,
জেনে রেখো তোমার ধনেও
আছে তাদের দাবি।

হকটি তাদের আদায় করো
বাঁচতে যদি চাও,
রোজ হাশরে বলবেন খোদা
হিসাব এবার দাও।

মোঃ মোস্তাফিজুর রহমান   
সার্কেল অ্যাডজুট্যান্ট,
বাংলাদেশ আনসার ও ভিডিপি

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *