মৃত্যু ভয়

কাজী আল-মাহমুদ 
.
তবে কি হয়ে গেছে আমার মৃত্যু ঘোষনা
কবে বা কখন জানি না আমি,
বন্দী আছি যেন জেলের ঘরে
আমি যেন কোন ফাঁসির আসামি।
.
জানালা দিয়ে দেখি আকাশের নীল
সাদা মেঘে উড়ে চলা শিকারী চিল।
ভেসে আসে বাতাসে কতোনা গন্ধ,
কিছু ভালো তার, আর কিছু মন্দ।
.
দেখা যায় না বেশি কিছু আর,
মৃত্যু ভয়ে বন্ধ যে দার।
সম্বল শুধু অতীতের স্মৃতি,
বলা না বলা কতো সে কথা,
কতো সে গল্প, ঝগড়া-বিবাদ
বাক্য ব্যয় যথা-অযথা।
.
সেদিনের সেই সরি না বলা!
অন্তহীন চাপা সে ব্যাথা।
আরেকটু যদি সময় পেতাম,
আরও কিছুটা জীবন পেতাম,
পুরণে যত অপুরণীয় স্বপ্ন
সবার কাছেই ভালো হতাম।
.
যদি ঘটে কোন অদ্ভুত ঘটনা
থাকেনা যদি কোন মৃত্যু ভয়,
স্বাধীনভাবে যদি ঘুরতে পারি
জীবন উপভোগে, মৃত্যু জয়।
.
মৃত্যু যেদিন হবার হবে,
দিনগুনে আগেই মৃত্যু নয়,
চার দেয়ালে বন্দী থেকে
এমনিতেই হচ্ছে জীবন ক্ষয়।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *