যুদ্ধ

নয়ন আহমেদ

।।
ভাইসব, এবারের যুদ্ধ একটি গোলাপের জন্য
রক্তাক্ত পথের দু’ধারে রুয়ে দেবো
গোলাপের চারা।
হিংসা দুলছে দোলনায়-
ঘৃণা দুলছে দোলনায়-
হিংসা ও ঘৃণার গ্রীবায় ঝুলাবো
সম্প্রীতির মাফলার;
গায়ে পরাবো বর্ণবাদমুক্ত চাদর,
যার প্রতিটি সুতায় লেগে আছে
জ্যোৎস্নার ধুলো;
রোদের বিজ্ঞান।

আমরা আলিফের মতো দন্ডায়মান।
ভাইসব, আমরা শেখ মুজিবের শাহাদাত আঙ্গুলের মতো উচ্চকিত।
পৃথিবীজুড়ে চলছে আমাদের যুদ্ধ।
আমাদেল লক্ষ্য একটাই:
গোলাপের চাষ।
এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকাজুড়ে চাষ হবে গোলাপের।
আমাদের প্রতিটি কৃষককে হতে হবে আরও মানবিক।
আমারা ঝাকুয়াটারী জামে মসজিদের মতো প্রীতির স্মারক।

আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *