শরতের রূপ

এস এম ফকরুল ইসলাম রিয়াজ ।।
.
শরৎ কালে দূর গগনে,
সূর্য ওঠা নীল আকাশে,
শিমুল তুলোর মতো ভাসে,
সাদা মেঘের খেয়া।
.
শরৎকালে ফুল বাগিচায়,
নানান ফুলের মেলা।
সে ঘ্রানে গন্ধমুখর,
থাকে সারা বেলা।
.
সকাল বেলা সূর্য হাসে,
দূর্বাঘাসে শিশির ভাসে।
রাস্তার পাশে কাশফুল দোলে,
পেয়ে শরৎ হাওয়া।
.
শরৎকালে আমন ধানে,
ঢেউ খেলে যায় দিনে-রাতে।
তা দেখে কবি মন,
পড়েছে শরৎ প্রেমে।
.
আকাশ, খাল-বিল, ফল- ফুল, নদী,
শরতে যেনো সৌন্দর্যে ভরপুর প্রকৃতি।
প্রকৃতির সেই রুপ যখন ভাসে দু’নয়নে,
স্রষ্টার শুকরিয়া করি মনে মনে।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

One comment

  1. মাশাআল্লাহ
    অসাধারণ লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *