শহুরে নামতা

মোহাম্মদ নূরুল্লাহ্ :
আট, বারো ,দশ, দশ, বিশ, বিশ
আরো কতো কী নামতা গাঁয়ের
মানুষ ভুলেও মুখে আওড়ায় না।

আপনি মসজিদে কিংবা ছাদে
বাজারে কিংবা অফিসে
এ গ্রেড, বি গ্রেড, চায়না, বাংলা,
ইতালি আরো কতো কী !
ফ্ল্যাটতো ভাইদের গল্পের উপজীব্য।

অবাক হলেন …
ফ্ল্যাটতো ভাই শুনে !
খালাতো, মামাতো, চাচাতো, তালতো ভাইদের চেয়ে কম নয় ;
এদের মাঝে যে বন্ধন বা সম্পর্ক,
তা অনেকটা ক্লান্ত দেহে এক মগ আদাজলের মতো।
যা মুহূর্তেই চাঙা করে তোলে :

অর্থের ভাগবাটোয়ারাতো আছেই !
তাই…
তৃপ্তির ঢেকুর তোলে, দীর্ঘশ্বাস চোখে মুখে ফুটে ওঠে।
এদের একটাই আরাধনা–
চাই, চাই
আরো চাই। নামতা আর শেষ হয়না।

মোহাম্মদ নূরুল্লাহ্
ছায়ানীড়

 

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *