সত্য সন্ধান

ফারহানা করিম তুলি
.
মহামারী আমায় ঘর বেঁধেছে
দিন পাঁচেক হলো
এখন আমি পশুরও অধম
চারপাশ ঘৃণায় কালো।
.
জানলো যখন এলাকাবাসী,
করোনা হলো শেষে?
হলাম আমি দেশদ্রোহী!
সোনার আপন দেশে।
.
তাড়িয়ে দিলো, ছুড়ে ফেললো
একদল ভীড়টি
দেখতে পেলাম ভীড়ের মাঝে
আমার বন্ধুটি।
.
হাসপাতালের বেডে শুয়ে যখন
মৃত্যু আমায় ডাকে,
দেখতে পেলাম কান্নায় ভরা
বৃদ্ধাশ্রমে রেখে আসা মা কে।
.
বউ আমার ফেলে গেছে
মিছেই তারে খুঁজি,
স্বার্থের এই দুনিয়ায় মা রে,
শুধু তুমিই আপন বুঝি?
.
মা গো আমার কষ্ট হচ্ছে
আমি আবর্জনার ন্যায় ফেলা,
করোনাও আজ বুঝিয়ে গেল
আপন পরের খেলা।
.
কষ্ট আমার হচ্ছে না আর
শুধু একটু আদর করে,
মা গো আমায় কবর দিও
যেমন জন্ম দিলে।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *