অমর মুজিব

নীলা আহমেদ ।।

মুজিব তুমি কোটি বাঙালীর রক্তস্নাত প্রাণ,

মায়ের কোমল আঁচল তলে ঘুম পাড়ানী গান।

তুমি বাঙালির শ্রান্ত প্রাণে লাল সবুজের সূর্য,

বজ্র শিখার মশাল জ্বালা বিদ্রোহী রণতূর্য।

তুমি উৎপীড়নের দহন দলে ছিনিয়ে এনেছো ভাষা,

জীবন দিয়ে করবো পূরণ অতৃপ্ত শত আশা।

পরাধীনতার শিকল ভেঙে রচেছো অশেষ জয়,

পদদলিত করেছো মৃত্যু যত আশংকা ভয়।

পিষে ফেলে সব হিংসার কাল পাক সেনা মহামারি,

দিগ্বিজয়ের নিশানে বন্দী ভীরু স্বৈরাচারী।

বুকের হৃৎস্পন্দন চলে তোমার স্মৃতি স্মরে,

কবিতা আজি জেগে রয় শুধু মুজিব নামের পড়ে’।

তুমি মিশে রবে পদ্মা মেঘনা তিতাসের মৃদু বাতাসে,

কোটি বাঙালীর প্রাণের শশী অমর হৃদয় আকাশে।

অন্ধ চিত্তে আলোর দিশারী দীপ জ্বালো নিশিদিন,

অবিনশ্বর করেছো নিজেকে জাতিকে দিয়েছো ঋণ।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার জন্য এলিজি

নয়ন আহমেদ ।। গাছের পাতা যেমন ঘন সবুজ — এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি। পৌষের ধানখেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *